ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৩-২৬
  • ৪০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সহস্রাধিক লোকের মৃত্যু, আক্রান্ত প্রায় ৭০ হাজার

 যুক্তরাষ্ট্রে বুধবার পর্যন্ত করোনাভাইরাসের মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩১ জনে দাঁড়িয়েছে। এদিকে দেশটিতে করোনাভাইরাসে ৬৮ হাজার ৫৭২ জন আক্রান্ত হয়েছে। জন হফকিন্স বিশ্ববিদ্যালয় পরিচালিত এক জরিপ থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপির।
জরিপ প্রতিবেদনে বলা হয়, মাত্র কয়েকঘন্টা আগেও যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছিল ৮২৭। চীন ও ইতালীর পর করোনাভাইরাসে তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে বর্তমানে মৃত্যুর হার ১.৫।
প্রকৃতপক্ষে আক্রান্ত লোকের সংখ্যার তুলনায় প্রকৃত মৃত্যুর হার অনেক কম।
জরিপে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যে সবচেয়ে বেশি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এ বৈশ্বিক মহামারী ছড়িয়ে পড়ার শুরু থেকে নিউইয়র্ক নগরীতে ২৮০ জনের মৃত্যু হয়েছে।
গত ডিসেম্বরের শেষের দিকে চীনের মধ্যাঞ্চলে এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর সারা বিশ্বে করোনাভাইরাসে ২১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat