ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৩-২৬
  • ৪৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বে করোনা মহামারীতে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে, ৩০০ কোটি মানুষ লকডাউনে

করোনাভাইরাস মহামারী ঠেকাতে বিশ্বের সরকারগুলো বিভিন্ন পদক্ষেপ জোরদার করায় বুধবার বিশ্বের ৩০০ কোটির বেশী মানুষ লকডাউন অবস্থায় রয়েছে। এই মহামারীতে বিশ্বে ২০ হাজারের বেশী লোকের মৃত্যু হয়েছে।
বিশ্বব্যাপী আক্রান্তদের সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে দিয়েছেন যে, কেবল মাত্র বিশ্বব্যাপী সম্মিলিত প্রচেষ্টা এই ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে পারে। স্পেনে মৃতের সংখ্যা চীনকে ছাড়িয়ে গেছে। তিন মাস আগে চীনের উহান থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ে।
এএফপি’র হিসাব অনুযায়ী, বিশ্বের ১৮০টি দেশ ও ভূখন্ডে করোনায় মৃতের সংখ্যা ২০,৮০০ ছাড়িয়ে গেছে।
করোনায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্র কংগ্রেস ২.২ ট্রিলিয়ন ডলারের রিলিফ প্যাকেজ পাসের উদ্যোগের পরে স্টক মার্কেট পুনরায় জোরদার হয়েছে।
ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনায় আক্রান্তদের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। ফলে আরো কয়েক সপ্তাহ কঠিন অবস্থা বিরাজ করবে। যুক্তরাষ্ট্রের যে সব এলাকা আক্রান্ত হয়নি, সে সব এলাকা স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারবে কিনা সে ব্যাপারে তিনি দ্রুত সিদ্ধান্ত নিবেন।
জাতিসংঘ মহাসচিব করোনা মোকাবেলায় বিশ্বের সম্মিলিত প্রচেষ্টার আহবান জানিয়েছেন। তিনি করোনা মোকাবেলায় বিশ্বের দরিদ্র দেশগুলোকে সহযোগিতার জন্য ২ বিলিয়ন ডলার দিতে বিশ্বের ধনী দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat