ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৩-২৪
  • ৪৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যাত্রীবাহি লঞ্চ চলাচল বন্ধ, ফেরি চলাচল সীমিত

করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার থেকে যাত্রীবাহি নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে সীমিত আকারে ফেরি চলাচল করবে।
মঙ্গলবার সচিবালয়স্থ অফিস থেকে এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় লঞ্চ চলাচল করবেনা। যাত্রীবাহি নৌযান চলাচল করবেনা। নিত্যপ্রয়োজনীয় যে সকল দ্রব্য আছে সেগুলো কার্গোর মাধ্যমে পরিবহন করবে। সীমিত আকারে ফেরি চলাচল করবে। ফেরিতে সাধারণ মানুষ পারাপারের ক্ষেত্রে নিষধাজ্ঞা রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আমরা করোনা ঝুঁকির মধ্যে আছি। সড়ক পথে এ্যাম্বুলেন্সসহ জরুরি যান চলাচলের প্রয়োজন হয়। সে কারণে ফেরি চলাচল সীমিত আকারে চালু রাখছি। এ্যাম্বুলেন্স বা প্রয়োজনীয় যান পারাপারের জন্য ফেরি সীমিত আকারে চলাচল করবে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আজ থেকে সেনাবাহিনী সার্বিক সামাজিক নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছেন; সে জন্য আমাদের ফেরিগুলো চালু রাখা দরকার।
তিনি বলেন, বিভিন্ন উৎসবে ফেরিতে সাধারণ মানুষ পারাপার করি। বর্তমান অবস্থায় ফেরিতে সাধারণ মানুষ পারাপারের ক্ষেত্রে নিষধাজ্ঞা রয়েছে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সরকার যে ছুটি ঘোষণা করেছে; সেটি উৎসবের ছুটি নয়। করোনা ঝুঁকি মোকাবেলার জন্য ছুটি ঘোষণা করেছে। যে যেখানে আছি আমরা সেখানে অবস্থান করব। আমরা স্থানান্তর হবোনা।
তিনি বলেন, ১৬ কোটি মানুষকে ঝুঁকি মোকাবিলা করতে হবে। সরকারের একার পক্ষে করোনা ঝুঁকি মোবাবিলা সম্ভব নয়। এ ঝুঁকি মোকাবিলা করার জন্য প্রতিটি মানুষের সচেতনতা প্রয়োজন। আমরা বিজয়ী জাতি। মুক্তিযুদ্ধে আমরা সম্মিলিতভাবে জয়ী হয়েছিলাম। যদি সম্মিলিতভাবে এ পরিস্থিতি মোকাবিলা করি তাহলে করোনা ঝুঁকিতেও আমরা জয়ী হবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat