ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৩-২৪
  • ৪৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশে নতুন করে আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত,এক জনের মৃত্যু

 গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ১ জন মৃত্যুবরণ করেছেন।আজ মঙ্গলবার করোনাভাইরাস (কোভিড-১৯)-এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্সে রুমে অনলাইন লাইভ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি বলেন, দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টা কন্টোলরুমে ১ হাজার ৭০০ কলে পেয়েছি। ৯২ টি নমুনা সংগ্রহ করেছি।করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে নাগরিকদের করণীয় তুলে ধরে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়ে তিনি বলেন, কেবল জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাবেন। সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। নাক-মুখ ঢেকে কাশি দিবেন। আক্রান্ত রোগী থেকে দূরে থাকবেন। অসুস্থ হলে ঘরের বাইরে যাবেন না। গণপরিবহনে প্রয়োজন ছাড়া উঠবেন না। বয়স্ক মানুষ দরকার ছাড়া বাহিরে যাবেন না। এক মিটার দূরত্বে দাঁড়িয়ে কথা বলুন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat