ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-০৩-২৪
  • ৪১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এখন থেকেই সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, আজ এবং এখন থেকেই সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়েছে। আগামী ৪ এপ্রিল পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। তবে মালবাহী ট্রেন চলাচল করবে। তিনি আজ মঙ্গলবার দুপুরে রেলভবনে এ ঘোষণা দেন।এরআগে আগামী বৃহস্পতিবার থেকে সব আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ করার কথা ছিল। আজ মঙ্গলবার থেকে রেলওয়ের সব লোকাল ও মেইল ট্রেন বন্ধ ঘোষণা করা হয়। সকালে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আলম এ তথ্য জানান। করোনার পরিস্থিতির কথা চিন্তা করে এখন থেকে ট্রেন চলাচলের বন্ধ ঘোষণা দেন রেলমন্ত্রী।মন্ত্রী জানান, যেসব রেল বিভিন্ন বেজ স্টেশন থেকে ঢাকায় এসেছে, তারা আবার ফিরে যাওয়ার পর এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে তেল, খাদ্যসহ জরুরি পণ্য পরিবহনের জন্য সীমিত আকারে ট্রেন চলবে।রেলের মহাপরিচালক শামসুজ্জামান বলেন, আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি তারা আগেই বন্ধ রেখেছেন। এরপরও কেউ অনলাইনে বা অনেক আগে অগ্রিম টিকিট কেটে রাখলে তা আইন অনুযায়ী ফেরত দেয়া হবে।এর আগে সকালে সব ধরণের নৌযান ও গণপরিবহণ বন্ধের ঘোষণা দেয়া হয়। বিকেল থেকেই কার্যকর হচ্ছে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত। তবে বাকিসব গণপরিবহন বন্ধ হবে আগামী বৃহস্পতিবার থেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat