ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০২-০৬
  • ৩৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরাইলী হামলার জবাব সিরীয় বিমান বাহিনীর

সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী দামেস্কের কাছে ইসরাইলী হামলার জবাব দিয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা একথা জানায়। খবর এএফপি’র।সানা জানায়, ‘আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনী রাজধানীর পশ্চিমে ইসরাইলী হামলার জবাব দিয়েছে। তারা আরো জানায়, ইসরাইলের ‘দখলকৃত’ গোলান হাইটসের সিরিয়ার আকাশসীমা থেকে এ হামলা চালানো হয়।
সানা জানায়, ‘লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই তারা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।’এএফপি’র সংবাদদাতারা বলেন, স্থানীয় সময় রাত ১টা ১৫ মিনিটের দিকে দামেস্কের বিভিন্ন এলাকা থেকে তারা বিস্ফোরণের শব্দ শুনতে পান।রাষ্ট্রীয় টেলিভিশনের ভিডিও ফুটেজে বিস্ফোরণের দৃশ্য দেখানো হয়।সানা জানায়, আল-কিসওয়াহ এলাকা লক্ষ্য করে ইসরাইল বিমান হামলা চালায়। অতীতেও তারা এ এলাকায় কয়েকবার বিমান হামলা চালিয়েছে।মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, দামেস্কের কাছে কমপক্ষে তিনটি সরকারি ও ইরানীয় অবস্থান লক্ষ্য করে ইসরাইল বিমান হামলা চালায়।ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এসব হামলার ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat