ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০২-০৪
  • ৩৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওবায়দুল কাদের সুস্থ হয়ে বাসায় ফিরেছেন

 বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
ওবায়দুল কাদের শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত সমস্যা নিয়ে ৩১ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-এ ভর্তি হন। সেখানে তিনি ৪১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিলেন।
তিনি কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান-এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরে তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। সিসিইউ থেকে তাকে গত ১ ফেব্রুয়ারি দুপুরে কেবিনে স্থানান্তরিত করা হয়।
মন্ত্রীকে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল থেকে ছাড়পত্র প্রদান করা হয়।
বাসায় ফিরে যাওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবু নাসার রিজভী, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান, অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান, ডা. দীপক কুমার দাস, ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিট ও ডা. শেখ ফয়েজ আহমেদ।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী পরে সচিবালয়ে তার কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat