ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০২-০৪
  • ৩৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জিয়াউর রহমান প্রথম এ দেশে ভোট ডাকাতি শুরু করেছিলেন : মাহবুব-উল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রথম এ দেশে ভোট ডাকাতির রাজনীতি শুরু করেছিলেন।তিনি আজ কুষ্টিয়ায় তার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “জিয়াউর রহমান হাঁ-না ভোট করেছিলেন এবং কোথাও কোথাও ১২০ পার্সেন্ট ভোট পড়েছিল। সেটাও দেশবাসী জানে। বিএনপি ১ কোটি ৩০ লাখ ভুয়া ভোটার বানিয়ে কারচুপির মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। আজিজ মার্কা ভোট করেছিল। ভোট সংক্রান্ত এত অপকর্মের সাথে যারা জড়িত তাদের মুখে ভোট নিয়ে কোন কথা মানায় না।”মাহবুব-উল আলম হানিফ বলেন, সিটি কর্পোরেশনের ফল প্রত্যাখান করবে কি করবে না এটা বিএনপির বিষয়। তবে জনগণ বিএনপিকে প্রত্যাখান করেছে সেটি এবারও প্রমাণিত হয়েছে।
তিনি বলেন, এই দল ক্ষমতায় থাকতেও দেশবিরোধী কাজ করেছে, ক্ষমতার বাইরে থেকেও উন্নয়ন ও অগ্রগতির বিরুদ্ধে কাজ করেছে। তাই এই দলকে নিয়ে মানুষ আর ভাবছে না।এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী ফারুকুজ্জামান, জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভির আরাফাত পিপিএমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরে তিনি তার নিজ গ্রাম কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। বিকেল ৩টায় কুষ্টিয়া শহরের গড়াই নদীর পাড় রেনউইক’র পাশে বধ্যভুৃমির ভিত্তি প্রস্তুর, বিকেল ৪টায় কুষ্টিয়া সিরাজুল হক মুসলিম হাই স্কুলে শহীদ মিনার, ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনসহ বেশ কিছু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat