ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২০-০২-০৩
  • ৩৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি ৪ ফেব্রুয়ারি দু’দিনের সফরে পটুয়াখালী যাচ্ছেন

 রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৪ ও ৫ ফেব্রুয়ারি পটুয়াখালী সফর করবেন। সফরকালে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন এবং কলাপাড়া উপজেলার কুয়াকাটায় কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন আজ সন্ধ্যায় বাসসকে জানান, ‘রাষ্ট্রপতি ৫ ফেব্রুয়ারি বেলা ৩টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে সভাপতিত্ব করবেন।’তিনি বলেন, মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে করে রাষ্ট্রপতির কুয়াকাটা যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat