ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২০-০১-২৮
  • ৩৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্থদের সহায়তায় চ্যারিটি ম্যাচে খেলবেন দ্রগবা, হেস্কি

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্থদের সহায়তায় আয়োজিত এক চ্যারিটি ম্যাচে অংশ নিবেন ফুটবল তারকা দিদিয়ের দ্রগবা, এমিলে হেস্কি ও পার্ক জি-সুংসহ আরো অনেকেই। আয়োজক সূত্র আজ এই তথ্য নিশ্চিত করেছে।
ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়া (এফএফএ) জানিয়েছে আগামী ২৩ মে সিডনিতে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি থেকে আয়কৃত সমুদয় অর্থ মূলত দাবানলে ক্ষতিগ্রস্থ ফুটবল অবকাঠামোগুলো সংষ্কারে ব্যবহৃত হবে।
শুষ্ক মৌসুমে প্রতি বছরই অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে সংঘঠিত এই দাবানলে বেশ ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তবে এবারের দাবানল এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছিল যে সারা বিশ্বেই বিষয়টি নিয়ে বেশ শঙ্কা দেখা দিয়েছে। বিশ্বজুড়ে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্থদের সহায়তায় সাহায্যের হাত বাড়িয়েছেন অনেকেই, এর মধ্যে ক্রীড়িবিদরাও রয়েছেন।
এ সমম্পর্কে এফএফএ প্রধান নির্বাহী জেমস জনসন বলেছেন, ‘আমাদের স্থানীয় অবকাঠামোগুলো পুন:সংষ্কারে অর্থ সহায়তার বিষয়টি এখন খুব বেশী গুরুত্বপূর্ণ।’
জনসন আরো জানিয়েছেন এই ম্যাচের মাধ্যমে দাবানলের সময় যে সমস্ত স্বেচ্ছসেবক জীবনের ঝুঁকি নিয়ে ক্ষতিগ্রস্থদের সহায়তা করেছেন তাদেরও সম্মাননা জানানো হবে।
দ্রগবা, হেস্কি ও পার্কের সাথে ম্যাচে আরো অংশ নিবেন জুভেন্টাসের সাবেক তারকা ডেভিড ট্রেজেগুয়েট, ম্যানচেস্টার ইউনাইটেড আইকন ডুয়িট ইয়র্ক ও চেলসির সাবেক স্ট্রাইকার টোরে আন্দ্রে ফ্লো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat