ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২০-০১-২৩
  • ৩২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিয়াটলে বেপরোয়া গুলিবর্ষণে নিহত ১, আহত ৫

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পর্যটন এলাকার কাছে সিয়াটলে বুধবার বেপরোয়া গুলিবর্ষণে কমপক্ষে একজন নিহত ও পাঁচজন মারাত্মকভাবে আহত হয়েছে। পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এ বন্দুক হামলার সাথে জড়িত সন্দেহে কমপক্ষে এক ব্যক্তিকে খোঁজ করা হচ্ছে। ফাস্ট ফুড রেস্তোরাঁ ম্যাকডোনাল্ডস’র কাছে বেপরোয়া এ গুলির ঘটনা ঘটে।
দুই দিনের কম সময়ের মধ্যে ওই এলাকায় এটি ছিল তৃতীয় বন্দুক হামলার ঘটনা।
সিয়াটল পুলিশ বিভাগ জানায়, কর্মকর্তারা গুলির ঘটনা তদন্ত করছে। এতে অনেকে গুলিবিদ্ধ হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি পলাতক রয়েছে। পুলিশ তাকে খুঁজছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।পুলিশ প্রধান ক্যারমেন বেস্টের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এ বন্দুক হামলায় এক ব্যক্তি নিহত এবং এক শিশুসহ অপর পাঁচজন মারাত্মকভাবে আহত হয়েছে। স্থানীয় সময় বিকেল পাঁচটার পরপরই এ হামলার ঘটনা ঘটে।
সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে অভিযান চলায় পুলিশ লোকজনকে এ এলাকার বাইরে থাকার এবং একটি সাবওয়ে স্টেশন বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat