ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১২-২৬
  • ৩১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাহবুব তালুকদারের পদত্যাগ করে কথা বলা উচিত ছিল : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার তার ব্যর্থতার যেসব কথা বলেছেন, পদত্যাগ করে তা বলা উচিত ছিল।তিনি বলেন, মাহবুব তালুকদার তার পদে (অবস্থানে) থেকে এ ধরনের কথা বলা আত্মপ্রবঞ্চনা।
মন্ত্রী আজ সচিবালয়ে তার দফতরে রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ে সংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন কমিশন সংস্কার এগুলো আওয়ামী লীগের দাবির ভিত্তিতেই হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের দাবির প্রেক্ষিতে ছবিযুক্ত ভোটার তালিকা হয়েছে। নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনেও অনেক সংস্কার হয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যুগের এবং সময়ের প্রয়োজনে এ সংস্কার যেকোন সময়ই হতে পারে।ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে যেসব সিটি কর্পোরেশন এবং অন্যান্য নির্বাচন হয়েছে তার সব ক’টি সুষ্ঠু ও অবাধ হয়েছে।মন্ত্রী বলেন, সুষ্ঠু নির্বাচন হয়েছে বলেই বিএনপির প্রার্থী অনেক স্থানে জয়লাভ করেছে। সিটি কর্পোরেশন নির্বাচনও অবাধ ও সুষ্ঠুভাবে হবে বলেও আমার দৃঢ় বিশ্বাস। কারণ, ইসি অত্যন্ত সুষ্ঠু ও স্বাধীনভাবে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat