ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১২-২১
  • ২৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি রোববার খুলনা বিশ্ববিদ্যালয় সমাবর্তনে যোগ দিবেন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল রোববার বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৬ষ্ঠ সমাবর্তনে যোগ দিবেন। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে রাষ্ট্রপতি কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিতব্য সমাবর্তনে সভাপতিত্ব করবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বাসস’কে বলেন, ‘আশা করা যাচ্ছে রাষ্ট্রপতি রোববার বেলা ২টা ৩০ মিনিটের দিকে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিবেন।’
প্রখ্যাত সমাজ বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ড. অনুপম সেন সমাবর্তন বক্তৃতা প্রদান করবেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, খুলনার মেয়র তালুকদার আবদুল খালেক, স্থানীয় সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী মো. শহীদুল্লাহ এবং খুবি ভিসি ড. মোহাম্মদ ফায়েকুজ্জামান সমাবর্তন আলোচনা সভায় অংশগ্রহণ করবেন।
ভিসি জানান, শিক্ষা ক্ষেত্রে কৃতিত্বের জন্য সমাবর্তনে ২৩ জনকে স্বর্ণ পদক প্রদান করা হবে। সমাবর্তনে ৮ জনকে পিএইচডি ডিগ্রি এবং ৫ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat