ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০১৯-১২-২১
  • ৩০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিন অঞ্চলে যুদ্ধাপরাধ বিষয়ে তদন্তের ঘোষণা আইসিসি’র

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি বলেছেন, তিনি ফিলিস্তিন অঞ্চলে যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগ নিয়ে পূর্ণ তদন্ত শুরু করতে চান।তার এই ঘোষণার প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। তবে, ফিলিস্তিন একে স্বাগত জানিয়েছে।
গাজায় ২০১৪ সালে চলা যুদ্ধের প্রাথমিক তদন্ত চলে গত পাঁচবছর। এরই ধারাবাহিকতায় প্রধান কৌঁসুলি শুক্রবার এই কথা বলেন।ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হেগ ভিত্তিক আদালতের এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।২০০২ সালে আদালতটি গঠিত হওয়ার পর থেকে ইসরাইল এখনও এতে স্বাক্ষর করেনি।এক বিবৃতিতে দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের (আইসিসি) কৌঁসুলি ফাতাও বেসসৌদা বলেন, ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে পূর্ণ তদন্ত এগিয়ে নেয়ার যৌক্তিক কারণ রয়েছে।তিনি অভিযুক্তদের নাম উল্লেখ না করে বলেন, পূর্ব জেরুজালেম ও গাজা উপত্যাকাসহ পশ্চিম তীরে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে কিংবা হচ্ছে।
কৌঁসুলি আরো বলেন, ওই এলাকাকে আওতাধীন অঞ্চল হিসেবে রায় দিতে তিনি আইসিসিকে বলবেন।ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও বলেন, আমরা ইসরাইলকে অন্যায্যভাবে টার্গেট করবে এমন যেকোন পদক্ষেপের তীব্র বিরোধিতা করছি।তিনি আরো বলেন, ফিলিস্তিনকে আমরা একটি সার্বভৌম রাষ্ট্র মনে করছি না। এ কারণে, আন্তর্জাতিক সংস্থাসমূহে পূর্ণ সদস্যপদ কিংবা অংশ নেয়ার অবস্থায় ফিলিস্তিন নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat