ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০১৯-১২-০৯
  • ৩৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংসদে রাষ্ট্রপতির ভাষণের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

রাষ্ট্রপতি ২০২০ সালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যে ভাষণ দেবেন তার খসড়া আজ মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
এই বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এবিষয়ে ব্রিফ করেন।বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।এই ভাষণে সমাজ-রাজনীতি ও অর্থনৈতিক উন্নয়ন, প্রশাসনিক রাজনীতি ও কৌশল এবং উন্নয়ন দর্শন ও নির্দেশনা ইত্যাদি বিষয় স্থান পাবে।সংবিধানের ৭৩ (২) অনুচ্ছেদ উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সাধারণ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি ভাষণ দেন এবং প্রতি বছর প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতিকে ভাষণ দিতে হয়।তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণে দেশের সার্বিক ও সামষ্টিক-অর্থনৈতিক অবস্থা, আর্থ-সামাজিক উন্নয়নে গৃহিত পদক্ষেপের সাফল্য,ভিশন ২০২১ বাস্তবায়নে বিভিন্ন সেক্টরে গৃহিত কর্মপরিকল্পনা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে গৃহিত বিভিন্ন কর্মসূচির বাস্তবানের বিষয় গুরুত্ব পাবে।
মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, রাষ্ট্রপতির ভাষণে দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি,সামাজিক নিরাপত্তাবেষ্ঠনি কর্মসূচির সম্প্রসারণ, যুদ্ধাপরাধিদের বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বৈদেশিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে সাফল্য ও প্রশাসনিক নীতি-কৌশল, উন্নয়ন দর্শন এবং দেশের উন্নয়নে দিকনির্দেশনাও গুরুত্ব পাবে।মন্ত্রিসভাকে ভারতের প্রধানমন্ত্রী, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রন বোর্ডের সভাপতি এবং পশ্চিম বঙ্গ ক্রিকেট এসোসিয়েশনের আমন্ত্রণে গত ২২ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ডে-নাইট টেষ্ট ম্যাচ এর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টিও অবহিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat