ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০১৯-১২-০৩
  • ৩৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এবার ছুটি কাটাতে সেই মিশরে পাড়ি দিলেন ঋদ্ধিমা-গৌরব

মিশর মানেই রহস্য, মাটির নীচে হাজার হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা ফারাওদের রাজত্ব। এবার ছুটি কাটাতে সেই মিশরে পাড়ি দিলেন টলিউডের রোম্যান্টিক কাপল ঋদ্ধিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তী।

বালির শহর...পেছনে সারি দিয়ে পিরামিডের ঢল...আর এরই মধ্যে লাল লং ফ্রক, সাদা স্নিকারে বরের গলা জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন ঋদ্ধিমা। চেক গোলাপি শার্টে গৌরবের হাতও বেষ্টন করে রয়েছে ঋদ্ধিমার কোমর। কায়রোর বিখ্যাত গিজার পিরামিডের সামনেই তোলা হয়েছে সেই ছবি। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্ত শেয়ার করে ঋদ্ধিমা লিখেছেন,‘তোমার দিকে তাকিয়ে আমি জীবনের বাকি দিনগুলিকেও পরিষ্কার ভাবে দেখতে পাই। একসঙ্গে এভাবেই আমাদের স্বপ্ন গুলো সত্যি হোক। হ্যাপি নাইন টু আ’। হ্যাঁ, সম্পর্কের ন’বছর পূর্ণ করলেন ওঁরা।আর বিয়ের দু’বছর।
শুধু গিজার পিরামিডই নয়, আবু সিম্বল মন্দির, সাহারা মরুভূমিতেও ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। চুটিয়ে উপভোগ করছেন ‘হলিডে’।
২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘রংমিলান্তি’ সিনেমা থেকেই ওঁদের প্রেম শুরু। তারপর ২০১৬-র ডিসেম্বরে শিলিগুড়িতে গৌরবের এক বিয়ের অনুষ্ঠানের আমন্ত্রণ রক্ষা করতে একসঙ্গে গিয়েছিলেন ঋদ্ধিমা এবং নিক। সেখান থেকেই ছুটি কাটাতে দার্জিলিং। ‘রংমিলান্তি’ ছবির একটি গানের শুটিং হয়েছিল দার্জিলিংয়ে। ‘রংমিলান্তি’ দিয়েই যেহেতু প্রেমটা শুরু তাই ওই গানের শুটিং-এর জায়গায় আরও একবার ঘুরতে যানে তাঁরা। পাহাড়ের কোলে সূর্যাস্ত হচ্ছে। চারিদিকে রাত্রি নামছে। ঠিক এমন সময়েই হাতে আংটি নিয়ে ঋদ্ধিমাকে প্রোপোজ করেছিলেন গৌরব। তারপর আর কি? ২৮ নভেম্বর ২০১৭, চার হাত এক হল। বিয়ে করে ফেললেন গৌরব আর ঋদ্ধিমা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat