ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০১৯-১২-০১
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষার মান বজায় রাখতে শিক্ষার্থী-শিক্ষকের আনুপাতিক হার যৌক্তিক পর্যায় থাকতে হবে:শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু  মনি বলেছেন, শিক্ষার মান ধরে রাখতে হলে ছাত্র শিক্ষকের আনুপাতিক হার যৌক্তিক পর্যায়ে রাখতে হবে। কলেজের সক্ষমতা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করতে হবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করার একটা প্রবণতা রয়েছে। দেশের শিক্ষা পদ্ধতিকে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া হবে যে একসময় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একটি স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হবে। ১৩টি শতবর্ষী  সরকারি কলেজকে সেন্টার অভ্ এক্সিলেন্ট হিসেবে  গড়ে তোলা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আজ রাজশাহী সরকারি  কলেজ মিলনায়তনে  জাতীয়  বিশ্ববিদ্যালয়ের আয়োজনে সারা দেশের ১৩ টি শতবর্ষী  সরকারি কলেজের শিক্ষার উৎকর্ষ সাধন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, দেশের চাকরি দাতারা বলেন, যোগ্য প্রার্থী পাওয়া যায় না আর চাকরি প্রার্থীরা বলেন চাকরি পাওয়া যায় না। অথচ দেশে প্রচুর শিক্ষিত বেকার রয়েছে। প্রকৃতপক্ষে চাকরি দাতারা যে দক্ষতা চায় চাকরি প্রার্থীদের মধ্যে সেই দক্ষতা তারা পাচ্ছে না। পড়াশুনার পাশাপাশি চাকরি প্রার্থীদের কিছু সফট স্কিল অর্জন করতে হবে। তার মধ্যে কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল, পিপল ম্যানেজমেন্ট স্কিল, টাইম ম্যানেজমেন্ট স্কিল ও সিচুয়েশন ম্যানেজমেন্ট স্কিল অন্যতম।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক হারুন অর রশিদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক। কর্মশালায় দেশের ১৩টি শতবর্ষী সরকারি কলেজের অধ্যক্ষবৃন্দ উপস্থিত  ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat