ব্রেকিং নিউজ :
দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে সোমবার থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার উল্টো রথ টানার মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা ‘এসডিজি ভিলেজ’ হতে যাচ্ছে দেশের তিনটি গ্রাম জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম ইসরাইলকে স্বীকৃতি দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি কার্যকর হবে : ট্রাম্প শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভূমিকম্পে নিখোঁজদের জীবিত উদ্ধারের গুজবে আশায় বুক বাঁধছেন ভেনেজুয়েলাবাসী
  • প্রকাশিত : ২০১৯-১১-১৬
  • ৩৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামীকাল শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা

আগামীকাল সারাদেশে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৫ লাখ ৫৩ হাজার, ২৬৭ জন ছাত্র-ছাত্রী অংশ নেবে,এর মধ্যে ছাত্র সংখ্যা ১১লাখ ৮১ হাজার ৩০০ জন ও ছাত্রী সংখ্যা ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন।ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী অংশ নেবে, যার মধ্যে ছাত্র সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৮২ এবং ছাত্রী সংখ্যা ১লাখ ৬৩ হাজার ২৮৯ জন।পরীক্ষা চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন গত বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, এবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা ১লাখ ৬৬ হাজার ৮৭৪ জন বেশি। প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৩ হাজার ৩৪৭ জন এবং ইবতেদায়ী শিক্ষায় ২৩৬ জন বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।তিনি বলেন, সারাদেশে মোট ৭ হাজার ৪৭০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বিশ্বের ৮ টি দেশের ১২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর পরীক্ষার্থীর সংখ্যা ৬১৫ জন।প্রতিমন্ত্রী বলেন,সমাপনী পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে সম্পন্নের জন্য ইতোমধ্যে যাবতীয় কর্মকান্ড সম্পন্ন করা হয়েছে।মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নন্বর ০২-৯৫৭৭২৫৭ ও ইমেইল, অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নন্বর ০২- ৫৫০৭৪৯১৭, ০১৭১১৩৪৪৫৩২, ০১৭১২১০৬৩৬৯, ইমেইলঃ ddestabdpe@gmail.com| সমাপনী পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য এ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat