ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১১-০৭
  • ৩৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের ১৫ দিনব্যাপী অনুষ্ঠান

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ১৫ দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। ৯ নভেম্বর থেকে শুরু হবে এ অনুষ্ঠান।যথাযথ ধর্মীয় মর্যাদা ও পরিবেশে ১০ নভেম্বর রোববার সারাদেশে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।
এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে শনিবার বাদ মাগরিব বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ধর্মসচিব মো: আনিছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করবেন।ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মিছবাহুর রহমান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর সিরাজ উদ্দীন আহমেদ ও আল্ল-ামা খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী।এরপর বাদ এশা ওয়াজ করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতী মাওলানা মিজানুর রহমান ও ঢাকার মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবদুর রাজ্জাক আল আযহারী।৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে মসজিদের পূর্ব সাহানে ওয়াজ ও মিলাদ মাহফিল। দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখ মাহফিলে বয়ান করবেন।বাংলাদেশ বেতারের সাথে যৌথ প্রযোজনায় ১০ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপি মহানবী (সা) জীবন ও কর্মের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে।ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম মিলনায়তনে বাদ আসর অনুষ্ঠেয় এসব সেমিনার রেকর্ডিং করে বাংলাদেশ বেতার ‘ক’ কেন্দ্র থেকে রাত সোয়া ১০ টায় প্রচার করা হবে।এছাড়া, ৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত জাতীয় মসজিদের উত্তর সাহানে ইসলামী ক্যালিগ্রাফি,মহানবী (সা) এর জীবনীভিত্তিক পোস্টার ও গ্রন্থ প্রদর্শনী হবে। প্রতিদিন দুপুর দেড়টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত এ প্রদর্শনী দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।মসজিদের দক্ষিণ চত্বরে ৯ নভেম্বর থেকে মাসব্যাপি ইসলামী বইমেলা শুরু হবে। মেলায় কুরআন-হাদিসসহ বিভিন্ন ইসলামী বই বিশেষ কমিশনে পাওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে।ফাউন্ডেশনের দেশের ৬৪টি জেলা ও বিভাগীয় কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন কেন্দ্র, ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমী ও ৫৫০টি উপজেলা/জোন মডেল রিসোর্স সেন্টারে র‌্যালি, সবীনা খতম,ওয়াজ ও মিলাদ মাহফিল, মহানবী (সা) এর জীবনীর ওপর সেমিনার/আলোচনা সভা এবং স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat