ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১০-১৮
  • ৩৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আফগানিস্তানে জুমার নামাজে ভয়াবহ হামলা, ৬২ মুসল্লি নিহত

আফগানিস্তানে জুমার নামাজের সময় একটি মসজিদে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৬২ মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৪ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।শুক্রবার দেশটির পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশের হাকসা মিনা জেলার এক মসজিদে এই হামলার ঘটনা ঘটে।প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগ্যানি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিকে জানান, নামাজের সময় হঠাৎ বিস্ফোরণে মসজিদের ছাদ ভেঙে পড়ে। এতে নামাজরত মুসল্লিদের রক্তে ভেসে যায় মসজিদ।নানগারহার প্রদেশের কাউন্সিলর সোহরাব কাদেরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ধ্বংসস্তূপ থেকে লাশ বের করা হচ্ছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।’এদিকে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে নানগারহার প্রদেশে তালিবান ও ইসলামিক স্টেট (আইএস) সক্রিয় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat