ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১০-১২
  • ৪১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাংগঠনিক রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন : শিক্ষামন্ত্রী

বিশ্ববিদ্যালয়গুলোতে সাংগঠনিক রাজনীতি চলবে কি-না, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
এসময় শিক্ষামন্ত্রী বলেন, যেই বিশ্ববিদ্যালয়গুলো ১৯৭৩ সালের অধ্যাদেশ দিয়ে চলে তারা তাদের অধ্যাদেশ অনুযায়ী এবং বাকি বিশ্ববিদ্যালয়গুলো প্রতিটি তাদের নিজস্ব আইন দ্বারা পরিচালিত হয়। এক্ষেত্রে সাংগঠনিক রাজনীতি চলবে না বন্ধ হবে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজস্ব সিদ্ধান্তের বিষয়।‘বুয়েটে যেই ঘটনাটি ঘটেছে সেখানে হয়তো অপরাজনীতি, ক্ষমতার অপব্যবহারসহ সবকিছু একটি ভূমিকা পালন করেছে’ একথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আবাসিক হলগুলোতে র‌্যাগিং, বুলিং-এর অপসংস্কৃতি ছিলো দীর্ঘদিন ধরে। পসটি বন্ধ করার ক্ষেত্রে বুয়েটের ছাত্র, শিক্ষক, অভিভাবক আগে থেকেই যদি উদ্যোগ নিতো তাহলে এই ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ঘটতো না।মন্ত্রী বলেন, সকল ক্ষেত্রে রাজনীতিকে দোষ দিলে হবে না। রাজনীতি ছাড়া দেশ চলে? আপনি যা কিছু করবেন তা রাজনৈতিক সিদ্ধান্তেই চলে। কিন্তু রাজনীতিটা যেন সুষ্ঠু হয়, সুস্থ্য ধারার হয়। রাজনীতিকে যেন কেউ ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করে কোন অপকীর্তি করতে না পারে সেজন্য রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সমাজের সকলকে সচেতন হতে হবে।আর এক্ষেত্রে গণমাধ্যম কর্মীদেরও একটি বিরাট ভূমিকা রয়েছে।এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান,অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।পরে দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চারদিকে নানা ষড়যন্ত্র চলছে। প্রতিক্রিয়াশীল চক্র তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এখন তারা মরণ কামড় দেয়ার জন্য প্রস্তুত। সেজন্য আমাদেরকেও প্রতি মুহূর্ত সজাগ ও সতর্ক থাকতে হবে।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন, আমাদেরকে সেই কাজে সহযোগিতা করতে হবে। সে জন্য সংগঠনকে শক্তিশালী করতে হবে।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম, সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat