ব্রেকিং নিউজ :
লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৯-৩০
  • ৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি আগামীকাল খুলনা সফরে যাবেন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল খুলনার খালিসপুরে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে খুলনা সফরে যাচ্ছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন আজ সন্ধ্যায় বাসস’কে জানান, ‘রাষ্ট্রপতি খুলনার খলিসপুরে বিএনএস বেস তিতুমীরে ন্যাশনাল স্ট্যান্ডার্ড কনফারমেন্ট সিরিমোনিসহ বাংলাদেশ নৌবাহিনীর বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে দু’দিনের সফরে আগামীকাল ঢাকা ত্যাগ করবেন।
রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি বিকেলে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তিনি বুধবার বিএনএস বেস তিতুমীরের ন্যাশনাল স্ট্যান্ডার্ড কনফারমেন্ট সিরিমোনিতে ভাষণ দেবেন।
বিএনএস তিতুমীর বাংলাদেশী নৌবাহিনীর একটি নৌঘাঁটি। খুলনায় অবস্থিত এই নৌঘাঁটিটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পরে প্রতিষ্ঠা করা হয়। ওই নৌঘাঁটিতে সাধারণত সরবরাহ শাখা অফিসার এবং নাবিকদের কেরিয়ারের বিভিন্ন স্তরে পেশাদারিত্ব্যের প্রশিক্ষণ দেয়া হয়।
রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ বুধবার সন্ধ্যায় খুলনা থেকে ঢাকায় ফিরে আসবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat