ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০৯-২৬
  • ৩৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ায় এক পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা

কক্সবাজারের উখিয়া উপজেলার পূর্বরত্নায় একই পরিবারের চারজনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিনগত রাতের কোন এক সময় রত্নাপালং ইউনিয়নের পূর্বরত্না ভালুকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বউ-শাশুড়ি ও ২ শিশু রয়েছে।নিহতরা হলো, রত্নাপালং এলাকার পূর্বরত্না ভালুকিয়ার মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখি বড়ুয়া (৬০), কুয়েত প্রবাসী রোকেন বড়ুয়ার স্ত্রী মিলা বড়ুয়া (২৩), রোকেন বড়ুয়ার ছেলে রবিন বড়ুয়া (৫), শিপু বড়ুয়ার মেয়ে সনি বড়ুয়া (৬)।হত্যার কারণ জানা যায়নি। ছাদের সিঁড়ি দিয়ে প্রবেশ করে মৃতদেহগুলো উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।খবর পেয়ে সকালে ঘটনাস্থলে যান উখিয়া নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat