ব্রেকিং নিউজ :
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন
  • প্রকাশিত : ২০১৯-০৯-২২
  • ৩৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তরায় সড়ক-ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে : মেয়র আতিকুল ইসলাম

 ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, পুরো উত্তরা এলাকার সড়ক-ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।
তিনি বলেন, এভাবে ডিএনসিসি’র অন্য এলাকাগুলোর সড়ক ও ফুটপাত পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে।
আতিকুল ইসলাম আজ দুপুরে রাজধানীর উত্তরা পশ্চিম থানার সোনারগাঁও জনপথ সড়কে ফুটপাত-সড়ক দখল উচ্ছেদ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
সকাল দশটা থেকে উত্তরা পশ্চিম থানার উত্তরার সোনারগাঁও জনপথ রোড থেকে আনুষ্ঠানিকভাবে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এটি একটানা বিকেল ৫টা পর্যন্ত চলে। আতিকুল ইসলাম এ উচেছদ অভিযানে নেতৃত্ব দেন।
ডিএনসিসি জানায়, সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে ইতোমধ্যে দেড় শতাধিক অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙ্গে দেওয়া হয়েছে। ডিএনসিসির উর্ধ্বতন কর্মকর্তা, ৪জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ডিএনসিসির কর্মী ,২ প্লাটুন পুলিশ সদস্য উদ্ধার অভিযানে অংশ গ্রহণ করেন।
এদিকে, ডিএনসিসির মোট ৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধ দখলদার ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে মৌখিকভাবে দখলমুক্ত করা জায়গা যেন ফের দখল না করা হয় সে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।
উত্তরা এলাকায় যেসব সড়ক-ফুটপাতে উচ্ছেদ অভিযান চালানো হবে তার মধ্যে রয়েছে অঞ্চল-১’র ১ নম্বর ওয়ার্ডে সোনারগাঁও জনপথ রোড, সাত নম্বর সেক্টরের ৩৫ নম্বর রোড, রবীন্দ্র সরণি, ঢাকা ময়মনসিংহ সড়কের উভয় পাশ, জসিমউদ্দীন এভিনিউ, গাউসুল আজম এভিনিউ, ৭ নম্বর সেক্টরের ২৭ নাম্বার রোড, ঈশা খাঁ এভিনিউ, আলাউল এভিনিউ, শাহজালাল এভিনিউ, ৬ নম্বর সেক্টরের ১২ নম্বর রোড, গরীবে নেওয়াজ এভিনিউ, বেড়িবাঁধ রোড (সেক্টর-৮), ৩ নম্বর সেক্টরের দুই নাম্বার রোড, ৯ নম্বর সেক্টরের ২ নম্বর রোড, ৯ নম্বর সেক্টরের ১ নম্বর রোড, ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর রোড, সেক্টর ১০ রানাভোলা রোড, লেকপাড় রোড (সেক্টর-৭), ৭ নম্বর সেক্টরের ২৯ নম্বর রোড, ১০ নম্বর সেক্টরের ১২/এ নম্বর রোড, কাঁচাবাজার মোড় (সেক্টর ১২), ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোড, ৩ নম্বর সেক্টরের ৭ নম্বর রোড (ফ্রেন্ডস ক্লাব)। ১১ নম্বর সেক্টরের ১০/বি নম্বর রোড, ৭ নম্বর সেক্টরের ৩৪ নম্বর রোড, ১১ নম্বর সেক্টরের ১০ নম্বর রোড, ১ নম্বর সেক্টরের ৪ নম্বর রোড, ৯ নম্বর সেক্টরের কাঁচা বাজার রোড, ১ নম্বর সেক্টরের ৭ নং রোড এবং শাহমুখদুম রোড এলাকার সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান পর্যায়ক্রমে অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএনসিসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat