ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০১৯-০৯-০৬
  • ৩৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইয়েমেনের দক্ষিণাঞ্চলের অস্থিরতা বিষয়ে সৌদি আরবের হুশিয়ারি

ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদীদের উদ্দেশ্য করে সৌদি আরব বৃহস্পতিবার কঠোর হুশিয়ারি বার্তা উচ্চারণ করে বলেছে, ইয়েমেনকে অস্থিতিশীল করে তোলার কোন প্রচেষ্টা সৌদি আরবের জন্য হুমকি সৃষ্টি করবে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশ বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে। খবর এএফপি’র।
বিচ্ছিন্নতাবাদীরা ফের সৌদি সমর্থিত ইয়েমন সরকারের সামরিক ও বেসামরিক বিভিন্ন স্থাপনা দখল করে নিয়েছে উল্লেখ করে রিয়াদ এই প্রথমবারের মতো ইয়েমেনকে বিভক্তির হুমকির মুখে ফেলে দেয়া এ সংকটের ব্যাপারে এমন কঠোর ভাষায় হুশিয়ারি বার্তা উচ্চারণ করলো। এদিকে এ সংকট নিরসনের ব্যাপারে তারা আবারো সংলাপের আহ্বান জানিয়েছে।
সরকারি সৌদি প্রেস এজেন্সি জানায়, ‘সৌদি আরব জোর দিয়ে বলেছে, ইয়েমেনকে অস্থিতিশীল করার যে কোন প্রচেষ্টা রিয়াদের নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে একটি বড় হুমকি। এ ধরনের কর্মকান্ড কঠোর হাতে দমন করা হবে।’
তারা আরো নিশ্চিত করেছে যে এ ক্ষেত্রে তাদের অবস্থান হচ্ছে, ইয়েমেনে বৈধ সরকারের কোন বিকল্প নেই। শক্তির হুমকি দিয়ে দেশটিতে নতুন পরিস্থিতি সৃষ্টির কোন প্রচেষ্টা রিয়াদ মেনে নেবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat