ব্রেকিং নিউজ :
লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৯-০৪
  • ৩৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানের মহাকাশ সংস্থার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ

ইরানের মহাকাশ গবেষণা কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের মহাকাশ গবেষণা কর্মসূচির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ঘোষণা দিয়েছেন যে ইরানের মহাকাশ গবেষণা কর্মসূচি এবং এর দুটি ইনস্টিটিউটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।তিনি বলেন, মহাকাশ গবেষণা কর্মসূচির নামে ইরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনা করতে দেয়া হবে না। গত ২৯ আগস্ট ইরান যে রকেট উৎক্ষেপণের চেষ্টা করেছে এটি ক্ষেপণাস্ত্র কর্মসূচিরই অংশ বলে তিনি দাবি করেন।সিআইএ’র এ সাবেক প্রধান আরো দাবি করেন, ইরানের মহাকাশ কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্প্রদায়ের কাছে এই হুঁশিয়ারি বার্তা যাওয়া উচিত যে, যারা আজকে ইরানের মহাকাশ গবেষণা কর্মসূচিতে সহযোগিতা করছেন, তাদের সহযোগিতার কারণে একসময় তেহরান পরমাণু অস্ত্র উৎক্ষেপণের ব্যবস্থা তৈরি করে ফেলবে। তথ্য সূত্র: পার্স টুডে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat