ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০১৯-০৮-৩১
  • ৩৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মালিবাগে বাসের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

রাজধানীর মালিবাগে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বেপরোয়া বাসের চাকায় পিষ্ট হয়ে এক যুবক মারা গেছেন। তার নাম হেমায়েত হোসেন (২৮)। শনিবার বেলা আড়াইটার দিকে মালিবাগ কাঁচাবাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত হেমায়েত হোসেনের বাবার নাম ফিরোজ ব্যাপারী। তার গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার রাওগা গ্রামে। তবে বর্তমানে তিনি পশ্চিম রামপুরার ওয়াপদা রোড এলাকায় ভাড়া থেকে ফার্নিচারের ব্যবসা করতেন।

নিহত হেমায়েতের ভাই মো. ইয়াকুব আলী ব্যাপারী জানান, হেমায়েত ফার্নিচারের ব্যবসা করেন। রামপুরায় তার দোকান রয়েছে। দুপুরে হেমায়েত মোটরসাইকেল যোগে মালিবাগ কাঁচাবাজার এলাকায় যান। এসময় একটি সিএনজির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে চলন্ত বাসের নিচে পড়েন। এতে গুরুতর আহত হন হেমায়েত। পরে তাকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকাল সাড়ে ৪টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামপুরা থানার এসআই ইয়াকুব আলী জানান, হেমায়েত হোসেনের মৃত্যুর ঘটনায় জড়িত বাস ও চালককে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আর ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat