ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৬
  • ৩৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জনগণ বিএনপিকে রাজনীতি থেকে আস্তাকুড়ে নিক্ষেপ করেছে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের মানুষ বিএনপিকে লাল কার্ড দেখিয়ে তাদের রাজনীতি থেকে আস্তা কুড়ে নিক্ষেপ করেছে।
তিনি আজ সচিবালয়ের সভা কক্ষে সাংবাদিকদের বলেন, বিএনপি আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। দীর্ঘদিন দেশবাসীকে অবরুদ্ধ করে রেখেছে। সাধারণ মানুষ ইতোমধ্যে রাজনীতি থেকে তাদেরকে ছুড়ে ফেলেছে।
এর আগে তথ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বিসিএসএস) নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন। তিনি বলেন, জনগণ লাল কার্ড দেখিয়ে রাজনীতির মাঠ থেকে বিএনপিকে বাইরে পাঠিয়ে দিয়েছে।
এ সময় হাছান মাহমুদ প্রশ্ন করে বলেন, মাঠের বাইরে থেকে কিভাবে একটি দল বর্তমান সরকারকে লাল কার্ড দেখায়?
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। তাই সরকার তাদের দেশে ফেরত যেতে চাপ দিতে পারে না।
ড. হাছান বলেন, মিয়ানমার সরকারের উচিৎ রোহিঙ্গাদের মাঝে আস্থা ফিরিয়ে আনা।
মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার কূটনীতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে।
কিন্তু কিছু এনজিও তহবিল পায় বলে রোহিঙ্গাদের ফিরে না যেতে উসকানি দিচ্ছে। অপরদিকে রোহিঙ্গারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে।
এ সময় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলচ্চিত্রের সোনালী দিন ফিরিয়ে আনতে এবং এর বিকাশে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।
তিনি বলেন, গাজীপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটি নির্মিত হচ্ছে এবং এফডিসিতে একটি বহুমুখী ভবন নির্মাণে প্রায় সাড়ে ৩ শ’ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী বলেন, সিনেমা হলগুলো পুনরায় চালু করতে ব্যাংক ঋণের জন্য সরকার বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করছে। পাশাপাশি জেলা পর্যায়ে প্রতিটি তথ্য ভবনে একটি করে হল নির্মাণের জন্য মন্ত্রণালয় থেকে প্রস্তাব করা হয়েছে।
বৈঠকে অতিরিক্ত তথ্য সচিব মো. আজহারুল হক, বিসিএসএস সভাপতি ফল্গুনী হামিদ এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat