ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৬
  • ৩১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অপরাধ করলে কাউকেই ছাড় দেয়া হবেনা- অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি

মাহমুদুল হাসান শাওন:: অপরাধ সংঘটিত করলে কাউকেই ছাড় দেয়া হবেনা বলে জানিয়েছেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল জামিরুল ইসলাম জামি। সোমবার বেলা ১২ টায় দেবহাটা থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’র সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন তিনি। জামিরুল ইসলাম জামি বক্তব্যে আরো বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং সহ সকল অপরাধ নির্মুলে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। অপরাধ কর্মকান্ড নির্মুলে সরকারের সেই জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অন্যান্য সকল আইন-শৃঙ্খলা বাহিনীর মতোই পুলিশ বাহিনীও আন্তরিকতার সাথে নিরালস কাজ করে চলেছে। ইতোমধ্যেই সাতক্ষীরা থেকে অভিযান চালিয়ে মাদক চক্রের অন্যতম মুল হোতাদের গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মুলেও প্রতিনিয়ত পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। পাশাপাশি বাল্যবিবাহ, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। অপরাধীরা যতোই ক্ষমতাধর হোক, তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশ বাহিনী বদ্ধ পরিকর। এসময় দেবহাটা প্রেসক্লাব নিয়ে বিভ্রান্ত সৃষ্টি সহ একাধিক নাম সর্বস্ব কমিটি গঠিত হওয়া এবং প্রেসক্লাব ভবনটি দীর্ঘ প্রায় সাত মাস যাবৎ তালাবদ্ধ থাকার বিষয়টি দুঃখজনক উল্লেখ করে প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ও সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন উত্থাপন করলে প্রেসক্লাব প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি বলেন, সাংবাদিক সমাজ একটি জাতির চতুর্থ স্তম্ভ এবং প্রেসক্লাব একটি পবিত্র সংগঠন। প্রেসক্লাব মাসের পর মাস তালাবদ্ধ হয়ে পড়ে থাকা এবং প্রেসক্লাবের সাংবাদিকদের কর্মকান্ড বিঘিœত হওয়া অত্যন্ত দুঃখজনক। একটি স্বার্থন্বেসী মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্যই সাংবাদিকদের মধ্যে বিভাজন সৃষ্টি করে প্রেসক্লাবটি নিষ্ক্রিয় করে রেখেছে। অবিলম্বে প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে প্রেসক্লাবের চলমান পরিস্থিতি নিষ্পত্তির জন্য উপস্থিত দেবহাটা থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য নেতৃবৃন্দদের প্রতি আহবান জানান তিনি। ওপেন হাউজ ডে’র আলোচনা সভায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাবেক সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক লোকমান কবীর প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat