ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৪
  • ৩২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তর কোরিয়ার নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

উত্তর কোরিয়া শনিবার নতুন করে দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। এ দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা তারা সমুদ্রে চালিয়েছে। পিয়ংইয়ং একের পর এক যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আসছে এটি তার সর্বশেষ।
এক বিবৃতিতে জয়েন্ট চিফস অব স্টাফ বলছে, তারা আর কোন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় কিনা সে দিকে নজর রাখছে আমাদের সামরিক বাহিনী।
এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ব্লু হাউজ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সর্বশেষ এ পরীক্ষার প্রেক্ষাপটে তারা জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকবে।
উত্তর কোরিয়া তার পরমাণু কর্মসূচি বন্ধ না করলে দেশটির ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র এমন মন্তব্যের পর পিয়ংইয়ং তাকে ‘বদ্ধ মাতাল’ হিসেবে বর্ণনা করে এবং নতুন করে ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ঘটায়।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার জবাবে সাম্প্রতিক এ সময়ে উত্তর কোরিয়া স্বল্পপাল্লার কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat