ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৩
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঝুঁকি সত্ত্বেও ভাসমান পরমাণু চুল্লির যাত্রা রাশিয়ার

রাশিয়া বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক চুল্লির যাত্রা শুরু করতে যাচ্ছে। শুক্রবার আর্কটিক থেকে এই যাত্রা শুরু হবে। পরিবেশবিদরা এ অঞ্চলের চরম ঝুঁকির ব্যাপারে সতর্ক করা সত্ত্বেও মস্কো এটা শুরু করছে। খবর এএফপি’র।
পারমাণবিক জ্বালানি ভর্তি আকেদেমিক লোমোনোসোভ রাশিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় সাইবেরিয়ার উদ্দেশে আর্কটিকের মুরমানস্ক বন্দর ছেড়ে যাবে। সেখানে পৌঁছাতে এটিকে ৫ হাজার কিলোমিটার সমুদ্রপথ অতিক্রম করতে হবে।
পরমাণু সংস্থার রোসাতম বলছে, চুল্লিটি হচ্ছে স্থলে নির্মিত একটি প্রচলিত কেন্দ্রের বিকল্প মাত্র। আর এটি সারা বছর বন্ধ রয়েছে। এ ধরনের চুল্লি অন্য দেশের কাছে রাশিয়া বিক্রয় করতে আগ্রহী।
২০০৬ সালে সেন্ট পিটার্সবার্গে ১৪৪ মিটার দীর্ঘ আকাদেমিক লোমোনোসোভের নির্মাণ কাজ শুরু করা হয়।
চুল্লিটি সাইবেরিয়ার চুকোতকা অঞ্চলের পেভেক শহরে পৌঁছলে তা স্থানীয় একটি পারমাণবিক কেন্দ্র এবং একটি বন্ধ কয়লাভিত্তিক কেন্দ্রে প্রতিস্থাপন করা হবে।
এ বছরের শেষ নাগাদ চুল্লিটি চালু করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat