ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৩
  • ৩৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জোফ্রা আর্চারের আগুনে পুড়ল অস্ট্রেলিয়া

হেডিংলি টেস্টের প্রথম দিনেই বৃষ্টির হানা। বৃহস্পতিবার বৃষ্টির কারণে খেলা হয়েছে মাত্র ৫২.১ ওভার। সেই বৃষ্টি বিঘ্নিত ম্যাচের প্রথম দিনে আগুন ঝড়ালেন জোফ্রা আর্চার। ছয় উইকেট তুলে নিয়ে ধসিয়ে দিলেন অসিদের ব্যাটিং লাইন আপ। তাই চলমান অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনেই মাত্র ১৭৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মধ্যে প্রথম দুই টেস্টে নিষ্প্রভ ডেভিড ওয়ার্নার দলের হয়ে করেন দ্বিতীয় সর্বোচ্চ ৬১ রান। সর্বোচ্চ ৭৪ রান আসে লাবুশানের ব্যাট থেকে। এছাড়া ১১ রান করেছেন টিম পেইন। বাকিরা সাজঘরে ফিরেছেন সিঙ্গেল ডিজিটে। এক পর্যায়ে অস্ট্রেলিয়ার রান ছিল ২ উইকেটে ১৩৬। আর্চারের তাণ্ডবে অসিরা শেষ ৮ উইকেট হারিয়েছে মাত্র ৪৩ রানে।২৫ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ওয়ার্নার ও লাবুশানে ১১১ রানের জুটি গড়েন। দুজনই তখন তুলে নিয়েছিলেন ফিফটি। ক্রমেই বড় হতে থাকা এ জুটি ভাঙেন আর্চার। ডেভিড ওয়ার্নার ক্যাচ দেন উইকেটের পেছনে। এরপর একে একে নেন টিম পেইন, প্যাটিনসন ও কামিন্সের উইকেট তিনি। শুরুতে আর্চারের শিকার ছিলেন হ্যারিস। এর মাধ্যমে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই পাঁচ উইকেট তুলে নিতে সক্ষম হন তিনি।

অবশ্য আর্চার এখানেই থেমে থাকেননি। অসি কফিনে শেষ পেরেকটিও ঠুকে দেন তিনি। নাথান লায়নকে আউট করে ষষ্ঠ উইকেট নেন আর্চার। লর্ডসে ক্যারিয়ারের প্রথম ম্যাচের দুই ইনিংসে নিয়েছিলেন পাঁচ উইকেট। ব্রড পেয়েছেন ২ উইকেট। ১টি করে উইকেট পকেটে গেছে স্টোকস ও ওকসের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat