ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৯
  • ৩১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রফতানি প্রবৃদ্ধিতে বিশেষজ্ঞদের প্রশংসা

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) রফতানি প্রবৃদ্ধি সূচকে বাংলাদেশের ২য় স্থান অর্জনকে স্বাগত জানিয়ে শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ব্যাংকারগণ এই সাফল্য ধরে রাখার পাশাপাশি অর্থনৈতিক কূটনীতি গতিশীল নতুন বাজারের সন্ধানে করতে সরকারকে পরামর্শ দিয়েছেন।
উদীয়মান অর্থনীতির মধ্যে বাংলাদেশ গত দশকে রফতানি প্রবৃদ্ধিতে দ্বিতীয় এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান এই সাফল্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশংসা করে বলেন, এটি উন্নয়ন লক্ষ্যমাত্রার ভিশন-২১, ভিশন-৪১ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্র (এসডিজি) অর্জনে সহায়ক হবে।
ঢাকায় বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ অবকাঠামো ও আনুষঙ্গিক বিষয়ে দক্ষতা উন্নয়নের জন্য এই সাফল্য অর্জন করেছে।
তিনি প্রতিযোগিতামূলক দক্ষতা বৃদ্ধি ও রফতানি বহুমুখীকরণে সংস্কার উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপের সুবাদে রফতানি প্রবৃদ্ধির ক্ষেত্রে এই সাফল্য অর্জিত হয়েছে।
তিনি বলেন, বিশ্বব্যাপী এখন নতুন বাজারের সন্ধান করতে হবে। বর্তমানে তৈরি পোশাক হচ্ছে আমাদের প্রধান রফতানি পণ্য। আমাদের রফতানি পণ্যের বহুমুখীকরণ করতে হবে।
তিনি ব্যাংক সুদ হার সিঙ্গেল ডিজিটে আনতে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ, লিমিটেড’র (এবিবিএল) সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, বাংকিং খাত নির্বিঘেœ রফতানির জন্য সবধরনের সহায়তা দিচ্ছে। তিনি রফতানি পণ্যের বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat