ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৭
  • ৭৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু প্রতিরোধে ৫৩ কোটি টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে এলজিআরডি মন্ত্রণালয়

ডেঙ্গু ও এডিস মশা প্রতিরোধে সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে ৫৩ কোটি টাকা বিশেষ বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের (বিসিজেএফ) সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে ঢাকার দুই সিটি করপোরেশনকে সাড়ে ৭ কোটি টাকা করে এবং ঢাকার বাইরের সিটি করপোরেশনগুলিকে ৮ কোটি টাকা ও সারাদেশের পৌরসভাগুলোকে ৩০ কোটি টাকাসহ মোট ৫৩ কেটি টাকা বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দকৃত অর্থ ডেঙ্গু প্রতিরোধের কাজে ব্যয় হবে।
ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে সবাই আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে তাজুল ইসলাম বলেন, সাধারণত ডেঙ্গুর প্রাদুর্ভাব হয় মার্চ থেকে অক্টোবর পর্যন্ত। আমরা মার্চ থেকে মেয়রদের সঙ্গে বৈঠক করেছি। উত্তরে সিটি করপোরশনকে ১ হাজার ৬শ’ লোক নিয়োগের ব্যবস্থা করেছি। দক্ষিণেও তাদের চাহিদা অনুযায়ী লোক নিয়োগ দেয়া হয়েছে। মশার কার্যকর ওষুধ ব্যবহারের জন্য কমিটি হয়েছে, মশার পর্যাপ্ত ওষুধ মজুদ আছে এবং আমদানির ব্যবস্থাও করা হয়েছে।
তিনি বলেন, আমরা কলকাতা থেকে অভিজ্ঞতা নিয়েছি। আমরা ডেঙ্গু মোকাবিলায় নতুন শিক্ষা নিয়েছি, আমাদের ১২ মাসই কাজ করতে হবে। তবে ডেঙ্গু এই সময়ে বৃদ্ধি পায়। কলকাতায় ওয়ার্ড প্রতি ২৫ জন নিয়োগ দিয়েছে, আমরাও সেটি করেছি। আমরা সেই অভিজ্ঞতা কাজে লাগাচ্ছি।
বিসিজেএফ’র সভাপতি কাউসার রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দিন আহমদ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat