ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৬
  • ৩৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হাইকোর্টে মিন্নির জামিন আবেদনের শুনানি বৃহস্পতিবার

বরগুনার শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদনের শুনানির দিন পিছিয়ে আগামী বৃহস্পতিবার ধার্য করেছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মিন্নির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জেডআই খান পান্না উপস্থিত ছিলেন। এর আগে সোমবার হাইকোর্টে মিন্নির জামিন আবেদন করা হয়।
গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনার পরের দিন নিহতের বাবা দুলাল শরীফ বাদি হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে ১৬ জুলাই সকালে মিন্নিকে বরগুনা পৌর শহরের নয়াকাটা-মাইঠা এলাকার তার বাবার বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ লাইনে নিয়ে আসা হয়।
এরপর জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরের দিন মিন্নিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বরগুনার আদালতে মিন্নির জামিন আবেদন জানালেও সেখানে তার জামিন হয়নি।
পরে মিন্নির আইনজীবীরা হাইকোর্টে তার জামিন আবেদন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat