ব্রেকিং নিউজ :
যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দিয়েছেন সেনাবাহিনী প্রধান মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৭-৩০
  • ৩৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের পটিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার আসামি নিহত

চট্টগ্রামের পটিয়ায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মেহেরআঁটি গ্রামে এ ঘটনা ঘটে।র‍্যাবের দাবি, নিহত ব্যক্তি ধর্ষণ মামলার আসামি। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি পাওয়া গিয়েছে।নিহতের নাম মোহাম্মদ আরমান (২৫)। তার বাড়ি পটিয়ার জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামে।জানা যায়, এক কিশোরীকে গত ১৯ জুলাই ধর্ষণ করেন বখাটে আরমান। এ ঘটনায় ধর্ষিতার পরিবার মামলা দায়ের করলে আরমান পালিয়ে যান। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কুসুমপুরার মেহেরআঁটি গ্রামে র‌্যাব অভিযান চালায়। এ সময় গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি কাজী মো. তারেক আজিজ বলেন, ঘটনাস্থল থেকে অস্ত্র, ৭ রাউন্ড গুলি ও ৯টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat