ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৯-০৭-৩০
  • ৩৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৭

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আবাসিক এলাকায় দেশটির একটি ছোট সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে উদ্ধার কর্মকর্তারা জানান। খবর বিবিসির।ফারুক বাট নামের উদ্ধার কর্মকর্তাদের একজন মুখপাত্র জানান, নিহতদের মধ্যে ৫ জন ক্রু সদস্য এবং অন্য ১২ জন বেসামরিক লোক। এছাড়া এতে আরও ১২ জন আহত হয়েছেন।বিমান বিধ্বস্তের ফলে ওই আবাসিক এলাকার কয়েকটি বাড়িতে আগুন লেগে যায়।ওই এলাকার মোহাম্মদ সাদিক নামে এক বাসিন্দা বলেন, তীব্র বিস্ফোরণের শব্দে আমার ঘুম ভেঙ্গে যায়। মানুষজন চিৎকার করছিল, আমরা তাদের সাহায্য করার চেষ্টা করি, কিন্তু আগুনের তীব্রতা ভয়াবহ ছিল।আরেক বাসিন্দা বলেন, বিধ্বস্ত হওয়ার আগেই আগুন বিমানটিতে আগুন দেখা যায়।বিমান বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি বলে খবরে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat