ব্রেকিং নিউজ :
উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দিয়েছেন সেনাবাহিনী প্রধান
  • প্রকাশিত : ২০১৯-০৭-২৮
  • ৩৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাবিতে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

ঢাকা শহরে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অনেক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্য এই রোগে আক্রান্ত হচ্ছেন। ডেঙ্গু প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন হল প্রশাসন নিয়মিতভাবে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা নিধনে ওষুধ ছিটানোসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া, এডিস মশা নিয়ন্ত্রণ ও বংশ বিস্তার রোধে ক্যাম্পাসে নিয়মিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে।
এডিস মশা নিয়ন্ত্রণে নিজ নিজ এলাকা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবাসিক এলাকাসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের পাত্র, ডাবের খোসা, টিনের কৌটা ইত্যাদি অপসারণ করতে এবং ফুলের টব, এসি ও ফ্রিজে যাতে পানি জমে না থাকে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে বলা হয়েছে।
এতে বলা হয়, ডেঙ্গু জ্বরে কেউ আক্রান্ত হলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডেঙ্গু জ্বর সনাক্তকরণের জন্য আইসিডিডিআরবি, সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে রক্ত পরীক্ষা করতে হবে। উল্লেখ্য, ডেঙ্গু জ্বর ও রক্তের প্লাটিলেট নির্ণয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ইতোমধ্যেই ‘সেল কাউন্টার’ চালু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat