ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৯
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানের ড্রোন ভূপাতিত : উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক:- উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বৃহস্পতিবার বৃদ্ধি পেয়েছে। মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ থেকে গুলি করে ইরানের একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে ট্রাম্প এ কথা জানানোর পর এ উত্তেজনা বৃদ্ধি পায়। নৌবাহিনীর জাহাজটি হরমুজ প্রণালীতে প্রবেশ করার সময় ড্রোনটি তাদের জন্য হুমকি হয়ে পড়ায় তারা এটি গুলি করে ভূপাতিত করে। খবর এএফপি’র।
একের পর এক বিবাদপূর্ণ ঘটনার পর এটি ছিল ইরানের সাথে যুক্তরাষ্ট্রের প্রথম সামরিক পদক্ষেপ।
ট্রাম্প বলেন, উভগামী হামলা চালাতে সক্ষম ইএসএস বক্সার আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে ইরানের ড্রোনটি গুলি করে ভূপাতিত করে কারণ সেটি মার্কিন জাহাজ ও জাহাজের ক্রূদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল।
ট্রাম্প বলেন, ড্রোনটি বক্সারের এক হাজার গজের মধ্যে আসায় সেটি ‘দ্রুত’ গুলি করে ভূপাতিত করা হয়।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী বিভিন্ন জাহাজের বিরুদ্ধে ইরানের বহু উস্কানি ও শত্রুতামূলক পদক্ষেপের সর্বশেষ হচ্ছে এটি।’
ট্রাম্প বলেন, ‘আমাদের নাগরিক, আমাদের বিভিন্ন স্থাপনা ও স্বার্থ রক্ষার অধিকার যুক্তরাষ্ট্রের রয়েছে।’
তিনি জাহাজ চলাচল এবং বিশ্ব বাণিজ্যের স্বাধীনতা বাধাগ্রস্ত করতে ইরানের প্রচেষ্টার নিন্দা জানাতে সকল দেশের প্রতি আহ্বান জানান।
এদিকে ইরানের শীর্ষ কূটনীতিক মোহাম্মাদ জাভেদ জারিফ সাংবাদিকদের বলেন, তিনি ‘ড্রোনটির ভূপাতিত হওয়ার ব্যাপারে কোন তথ্য জানেন না। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করতে জাতিসংঘ সদরদপ্তরে পৌঁছার পর তিনি একথা বলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat