ব্রেকিং নিউজ :
উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দিয়েছেন সেনাবাহিনী প্রধান
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৭
  • ৩৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার ও সুনামগঞ্জকে নদী ভাঙন ও জলাবদ্ধতা থেকে মুক্ত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে

নিউজ ডেস্ক:-মৌলভীবাজার শহরকে বন্যার কবল থেকে রক্ষা করতে মনু নদীর উভয় তীরে ৮৫ কিলোমিটার সংরক্ষণ বাধ নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। ১ হাজার ২ কোটি টাকা ব্যয়ে গৃহীত এই প্রকল্পের কাজ এ বছরই শুরু হবে। এছাড়াও সুনামগঞ্জ শহরকে জলাবদ্ধতা থেকে মুক্ত করতে প্রায় আঠার’শ কোটি টাকা ব্যয়ে ১৮০ কিলোমিটার নদী খনন করা হবে। পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম আজ মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায় বন্যা কবলিত এলাকায় আপৎকালীন কাজ পরিদর্শন ও ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে এসব কথা বলেন।
উপ-মন্ত্রী আরো বলেন, হাওড়া এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও চলাচলের সুবিধার্থে সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলা নিয়ে একটি ‘কজওয়ে’ (ঈধঁংবধিু) নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সুরমা নদীর ডান তীর সংরক্ষণেও প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে অনিয়ম প্রসঙ্গে হুঁশিয়ারী উচ্চারণ করে তিনি আরো বলেন, কোনো ঠিকাদার কোনো ধরনের অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এমনকি এই ধরনের অনিয়মে সরকারের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদেরকেও কঠোর শাস্তির আওতায় আনা হবে।
এ সময় অন্যান্যের মাঝে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য নেছার আহমেদ, সাধারণ সম্পাদক মিজবাউর রহমান, মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাড শামীমা শাহরিয়ার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat