ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৬
  • ৩৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রিফাত শরীফ হত্যা: তার স্ত্রী মিন্নিকে গ্রেফতার

নিউজ ডেস্ক:- বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার ঘটনায় হওয়া মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে গ্রেফতার দেখানো হয়েছে। মিন্নি এই মামলার প্রধান সাক্ষী ছিলেন। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে তাকে বরগুনা পৌরসভার মাইঠা এলাকার নিজ বাসা থেকে জেলা পুলিশ লাইনে নেয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টার পর তাকে রিফাত হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।​জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট জেলা পুলিশ লাইনের একজন কর্মকর্তা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মিন্নিকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে মিন্নির সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।এর আগে, রিফাত শরীফ হত্যার ঘটনায় রিফাতের স্ত্রী মিন্নিকে আইনের আওতায় আনার দাবি করে শনিবার (১৩ জুলাই) রাত আটটায় বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন নিহত রিফাতের পিতা আবদুল হালিম দুলাল শরীফ। মিন্নি এ হত্যা মামলার ১ নম্বর সাক্ষী। সম্মেলনে এই হত্যাকাণ্ডে মিন্নি জড়িত ছিল এমন সন্দেহে তিনি ১০টি যুক্তি তুলে ধরে লিখিত বক্তব্য রাখেন।এদিকে, মিন্নি তাকে জড়িয়ে শ্বশুরের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। স্বামী রিফাত হত্যায় তার সম্পৃক্ততা আছে দাবি করে শ্বশুর দুলাল শরীফের দেওয়া বক্তব্যকে ‘বানোয়াট ও মনগড়া’ বলেন মিন্নি। রবিবার (১৪ জুলাই) দুপুরে মিন্নি তার বাবার বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat