ব্রেকিং নিউজ :
ভোলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৫
  • ৩৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুই সপ্তাহের মধ্যে শিমুল বিশ্বাসকে আত্মসমর্পণের নির্দেশ

নিউজ ডেস্ক:- পুলিশের কাজে বাধাদানের এক মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এ মামলায় তার জামিন চেয়ে করা আবেদনের পর আজ সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো.রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও আইনজীবী মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল জাহিদ সরওয়ার কাজল।
আইনজীবী মাসুদ রানা বলেন, ২০১৭ সালের ১৬ নভেম্বর বিএনপি চেয়ারপার্সন আদালতে হাজিরা দিতে যাওয়ার ঘটনায় মিছিল করে পুলিশের কর্তব্যকাজে বাধা দেয়ার অভিযোগে শাহবাগ থানায় এ মামলা করা হয়। এজাহারে শিমুল বিশ্বাসের নাম ছিলো না। পরে ২০১৮ সালের ২০ নভেম্বর চার্জশিটে তার নাম আসে। এ মামলায় জামিন চেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। আজ আদালত তাকে দুই সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat