ব্রেকিং নিউজ :
যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দুই ক্র্যাচে ভর দিয়ে ভোট কেন্দ্রে রাজশাহীর বৃদ্ধা দুলোন জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট দিয়েছেন সেনাবাহিনী প্রধান মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৫
  • ৩৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কঙ্গোতে ইবোলায় আক্রান্ত এক ধর্ম যাজক

আন্তর্জাতিক ডেস্ক:-  গণপ্রজাতন্ত্রী ডিআর কঙ্গোর বৃহত্তম নগরী গোমায় এক ধর্ম যাজক ইবোলায় আক্রান্ত হয়েছেন। গত আগস্টে দেশটির পূর্বাঞ্চলে রোগটি ছড়িয়ে পড়ার পর এই প্রথমবারের মতো এখানে ইবোলায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হলো। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইবোলায় আক্রান্ত ব্যক্তি একজন যাজক। তিনি গির্জায় ধর্মোপদেশ দিচ্ছিলেন এবং সেখানে তিনি ‘অসুস্থসহ’ অনেক উপাসকের হাত স্পর্শ করেন।
ইবোলা ছড়িয়ে পড়া প্রধান শহরগুলোর অন্যতম বুতাম্বোতে গত মঙ্গলবার প্রথম তার ইবোলায় আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা যায়।
মন্ত্রণালয় জানায়, শুক্রবার তিনি একটি বাসে করে নর্থ কিভু প্রদেশের রাজধানী গোমার উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি রোববার সকালে সেখানে পৌঁছানোর পর তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হয় যে তিনি ইবোলায় আক্রান্ত হয়েছেন।
মন্ত্রণালয় আরো জানায়, ওই বাসের অন্য ১৮ যাত্রী ও চালককে সোমবার (আজ) টিকা দেয়ার কথা রয়েছে।
কঙ্গোর পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া সর্বশেষ ইবোলায় প্রায় ১ হাজার ৬৫৫ জনের মৃত্যু হয়েছে এবং ৬৯৪ জন সুস্থ হয়ে উঠেছেন। সেখানে ইবোলা প্রতিরোধে এক লাখ ৬০ হাজার ২৩৯ জনকে টিকা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat