ব্রেকিং নিউজ :
ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমীর অত্যন্ত সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : ইসি সানাউল্লাহ পরিবারসহ ভোট দিলেন তারেক রহমান ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
  • প্রকাশিত : ২০১৯-০৭-১০
  • ৩৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাবনার সুজানগরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

মো: হুমায়ন রাসেদ ,পাবনা জেলা প্রতিনিধি:- পাবনার সুজানগরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য।

উপজেলার হাসামপুর এলাকায় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম গেদালাল উপজেলার নরসিংহপুর গ্রামের হাবিবুর রহমান মোল্লার ছেলে। তার বিরুদ্ধে পাবনা ও মানিকগঞ্জ থানায় খুন, ধর্ষণ ও ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে নিজ বাড়ির সামনে থেকে সাইফুলকে গ্রেফতার করা হয়। পরে তার তথ্য অনুযায়ী তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে বের হয় পুলিশ।

উপজেলার হাসামপুর ঈদগাহ মাঠের সামনে পৌঁছামাত্র পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তার সহযোগীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

গোলাগুলিতে সাইফুল ইসলাম গুলিবিদ্ধ হয়। একপর্যায়ে ডাকাতরা পিছু হটলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে শাটারগান, দুই রাউন্ড গুলি, দুটি গুলির খোসা, হাসুয়া, ড্যাগার, কিরিচ, প্লাস, দুটি টর্চলাইট পাওয়া যায়। সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat