ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৭-০৯
  • ৩৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২২ হাজার পর্ণসাইট বন্ধ করা হয়েছে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

নিউজ ডেস্ক:-সামাজিক বিশৃংখলা ও সাইবার অপরাধ রোধে সরকার ২২ হাজার পর্ণসাইট বন্ধ করে দিয়েছে।
আজ সংসদে বিএনপি দলীয় সদস্য হারুন অর রশিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সংসদে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘সামাজিক বিশৃংখলা ও সাইবার অপরাধ রোধে সরকার ২২ হাজার পর্ণসাইট, কয়েক হাজার স্যায়ার ডোয়্যার সাইট বন্ধ, ফেইসবুক ও ইউটিউবে নোংরা ও অশ্লিল উপাত্ত অপসারণ, টিক টক এ্যাপ বন্ধ করা হয়েছে।’
তিনি বলেন, ফেইসবুক ও ইউটিউব থেকে অশ্লিল সাইট বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ডিজিটাল নিরাপত্তার বিষয়টি সারাবিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর আওতায় তথ্যপ্রযুক্তি বিভাগে ইতোমধ্যে ডিজিটাল নিরাপত্তা সংস্থা স্থাপিত হয়েছে।
তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব সমস্যাগুলো আমরা মুখোমুখি হচ্ছি, এগুলো বাংলাদেশের আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এটা আমাদের সমাজ সংস্কৃতি ও প্রচলিত সমাজ ব্যবস্থার স্ট্যান্ডার্ড অনুযায়ী পরিচালিত হয় না। এটি মুলত আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী পরিচালিত হয়। তাদের বাংলাদেশে কোন অফিসও নেই। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব কন্টেন্ট রয়েছে, এগুলোতে সরকার হস্তক্ষেপ করতে পারে কি না, বা অপসারণ করতে পারে কিনা, এ বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’
মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা বিধানের লক্ষ্যে সরকার টেলিকম বিভাগে সাইবার সিকিউরিটিজ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। আগামী সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ এই প্রকল্পের কাজ শেষ হবে। এরপর বর্তমান পরিস্থিতি আর বিরাজ করবে না।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat