ব্রেকিং নিউজ :
বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৮
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্ট ডেস্ক:-ডুবন্ত দক্ষিণ আফ্রিকা শেষ বেলায় জ্বলে ওঠেছে। শুক্রবার শ্রীলঙ্কাকে হারিয়েছে ৯ উইকেটে। তাতে যেমন কপাল পুড়েছে শ্রীলঙ্কার, তেমনি বাংলাদেশের জন্য রয়েছে কিছু স্বস্তির সুবাতাস। কারণ এই জয়ে শেষ চারে যাওয়ার প্রতিদ্বন্দ্বিতায় অনেকটাই পিছিয়ে পড়েছে লঙ্কানরা। তেমনি শেষ চারে যাওয়ার পথে বড় প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কার থেকে সমীকরণে এগিয়ে গেল বাংলাদেশ।

এই অবস্থায় সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার শেষ চারের টিকিট নিশ্চিত। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ দুই ম্যাচে ভালো নৈপুণ্য দেখিয়ে পয়েন্ট টেবিলে অবস্থান সুদৃঢ় করার পালা তাদের। দ্বিতীয় স্থানে থাকা ভারতের পয়েন্ট ১১। তাদের শেষ তিনটি ম্যাচ ইংল্যান্ড, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে। এই তিন ম্যাচের যে কোনো একটিতে জিতলেই ভারতের শেষ চারে যাওয়া নিশ্চিত। না জিতলেও সুযোগ থাকছে।তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট সাত ম্যাচ থেকে ১১। তাদের শেষ দুটি ম্যাচ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে। এক ম্যাচ জিততে পারলে নিউজিল্যান্ডও সরাসরি চলে যাবে সেমিফাইনালে। তবে দুই ম্যাচ হেরে গেলেও তাদের সুযোগ থাকছে সেমিফাইনালে খেলার। সাত ম্যাচে ইংল্যান্ডের পয়েন্ট ৮। শেষ দুটি ম্যাচ তাদের প্রতিপক্ষ ভারত ও নিউজিল্যান্ড। দুটি ম্যাচই কঠিন। দুটি জিততে পারলে সেমিফাইনাল নিশ্চিত ইংল্যান্ডেরও। তবে একটি হেরে গেলেই বাদ পড়ার আশঙ্কা বেশি।

এরপরই সাত ম্যাচে ৭ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশের শেষ দুটি ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে। আর পাকিস্তানের শেষ দুটি ম্যাচ আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে। এই দুটি দলের যে কোনো একটি দল দুই ম্যাচ জিতে গেলে শ্রীলঙ্কা বাদ পড়ে যাবে। এমনকি এক ম্যাচ হারলেই কপাল পুড়বে ইংল্যান্ডেরও। সেক্ষেত্রে বাংলাদেশ বা পাকিস্তানের যে কোনো এক দল অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ডে সঙ্গে সেমিফাইনালে জায়গা করে নেবে।

আপাতত এই ম্যাচ হারে শ্রীলঙ্কার চেয়ে পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ থাকল বাংলাদেশের। কারণ শেষ দুই ম্যাচ জিতলে শ্রীলঙ্কার পয়েন্ট হবে ১০ এবং বাংলাদেশের হবে ১১। সেই সুযোগ কাজে লাগিয়ে শেষ দুই ম্যাচ জিততে পারলে খুলে যেতে পারে বাংলাদেশের ভাগ্য। এমনকি এসব ম্যাচের ফলের ভিত্তিতে নয় পয়েন্ট নিয়েও বাংলাদেশের সামনে সেমিতে যাওয়ার ক্ষীণ একটা সুযোগ থাকছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat