ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৬
  • ৩৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বর্ণ মেলায় ১৩০ কোটি টাকার কর রাজস্ব আয়

নিউজ ডেস্ক:-দেশে প্রথমবারের মত আয়োজিত স্বর্ণমেলায় ১৩০ কোটি টাকার কর রাজস্ব আয় হয়েছে। স্বর্ণ ব্যবসায়ীরা এ সময় ১৩ লাখ ভরি অপ্রদর্শিত সোনা নির্দিষ্ট কর দিয়ে বৈধ করেছেন। এর পাশাপাশি প্রায় এক হাজার ক্যারেট হীরা ও ৫০০ ভরি রুপা বৈধ করেছেন ব্যবসায়ীরা।
গত রোববার রাজধানীসহ দেশের সব বিভাগীয় শহরে স্বর্ণমেলা শুরু হয়। ঢাকা ও চট্টগ্রামে তিন দিনব্যাপী মেলা চললেও দেশের অন্যান্য বিভাগীয় শহরে মেলা ছিল দুই দিনের।
স্বর্ণ মেলা আয়োজক কমিটির আহবায়ক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (আয়কর নীতি) কানন কুমার রায় বুধবার বাসস’কে বলেন,প্রথমবারের মত এ ধরনের মেলা আয়োজন করা হলেও ব্যবসায়ীদের কাছ থেকে আমরা ভাল সাড়া পেয়েছি। গতকাল ঢাকা ও চট্টগ্রামে রাত ১০ টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকে ব্যবসায়ীরা মেলায় অপ্রদর্শিত সোনা বৈধ করেছেন।
তিনি জানান,স্বর্ণমেলায় মোট ১৩০ কোটি টাকার ওপরে কর রাজস্ব আয় হয়েছে। ২ হাজার ব্যবসায়ীরা প্রায় ১৩ লাখ ভরি সোনা বৈধ করেছেন।
এনবিআরের হিসাবমতে, ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে আয়োজিত স্বর্ণমেলা থেকে কর রাজস্ব আয় হয়েছে ১০১ কোটি টাকার। এছাড়া চট্টগ্রামে স্বর্ণমেলা থেকে আয় এসেছে ১০ কোটি ৩১ লাখ টাকা, খুলনায় ৭ কোটি ২৯ লাখ, বরিশালে ৩ কোটি ১২ লাখ, রাজশাহীতে ১ কোটি ২ লাখ, রংপুরে ৩ কোটি, সিলেটে ৩ কোটি ২০ লাখ এবং ময়মনসিংহে প্রায় ১ কোটি টাকার কর রাজস্ব এসেছে।
এনবিআরের আয়োজনে স্বর্ণমেলায় সহায়তা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
উল্লেখ্য,কাগজপত্রবিহীন বা অপ্রদর্শিত সোনা নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে বৈধ করার সুযোগ দিতে গতমাসে এনবিআর একটি পরিপত্র জারি করে। পরিপত্র অনুযায়ী- ব্যবসায়ীরা অপ্রদর্শিত প্রতি ভরি সোনা ও সোনার অলংকারে ১ হাজার টাকা, হীরায় ৬ হাজার টাকা ও রুপায় ৫০ টাকা আয়কর প্রদান করে বৈধ করতে পারবেন। অপ্রদর্শিত সোনা বৈধকরণের উৎসাহ দেয়ার লক্ষে এনবিআর স্বর্ণমেলার আয়োজন করে।
গতকাল মেলা শেষ হলেও একই প্রক্রিয়ায় নির্দিষ্ট করাঞ্চলের কার্যালয়ে গিয়ে সোনা বৈধ করার সুযোগ ৩০ জুন পর্যন্ত পাবেন জুয়েলার্স ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat