ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৪
  • ৩৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ অনুশীলন মহড়া পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক:-বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত র্আল রবার্ট মিলার লালমনিরহাটে ৬ দিনব্যাপী চলমান যৌথ মহড়া এক্সারসাইজ প্যাসিফিক এঞ্জেল-২০১৯-১ পরিদর্শন করেছেন।
আজ সোমবার লালমনিরহাটে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ উদ্যোগে চলমান এই যৌথ মহড়া পরিদর্শন করেন তিনি।
মহড়া কার্যক্রম পরিদর্শনে এলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কে স্বাগত জানান বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ নজরুল ইসলাম।
পরিদর্শনের অংশ হিসেবে রাষ্ট্রদূত লালমনিরহাট জেলার কদমতলা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত চিকিৎসা ক্যাম্প এবং ফকিরের তকেয়া উচ্চ বিদ্যালয়ে প্রকৌশল কার্যক্রমের জন্য স্থাপিত ক্যাম্প পরিদর্শন করেন।
এছাড়া, উক্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্রছাত্রীদের সাথে কুশলাদি বিনিময় করেন।
মহড়া পরিচালনায় সার্বিক সহযোগিতার জন্য তিনি বাংলাদেশ বিমান বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এসময় মহড়ার সাথে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ দুই দেশের বিমান বাহিনীর বিভিন্ন কার্যক্রম এর ভূয়শী প্রশংসা করেন।
উল্লেখ্য, এই মহড়ার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিট, লালমনিরহাট এর আশেপাশের এলাকার রোগীদেরকে বিনামূল্যে উন্নত স্বাস্থ্যসেবাসহ ঔষধ ও সহায়ক সামগ্রী প্রদান করা হয়। এ অনুশীলনের মাধ্যমে দুর্যোগ পরবর্তী পরিস্থিতিতে দ্রুততম সময়ে স্বাস্থ্যসেবায় করণীয় সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে প্রয়োজনীয় ধারনা প্রদান করা হচ্ছে।
এছাড়াও,এই মহড়ার মাধ্যমে এই এলাকার ক্ষতিগ্রস্থ ৫টি বিদ্যালয় ভবন পূনঃনির্মাণ করা এবং স্যানিটারী সামগ্রী প্রদান করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat