ব্রেকিং নিউজ :
যারা নির্বাচনে বিশৃঙ্খলা করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে: নজরুল ইসলাম খান বান্দরবানে যৌথবাহিনী মোতায়েন উপলক্ষে ব্রিফিং সাতক্ষীরা সীমান্তে বিভিন্ন মালামাল জব্দ, আটক ১ টাঙ্গাইলের ৮টি আসনে ১ হাজার ৬৩টি কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সরঞ্জাম উৎসবের অপেক্ষা; চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে ভোটের উপকরণ নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৮
  • ৩৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির ষড়যন্ত্র থেমে নেই : মোহাম্মদ নাসিম

নিউজ ডেস্ক:-  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বিএনপি চুপচাপ থাকলেও মূলত তারা চুপচাপ নেই। ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। তাদের (বিএনপি) ষড়যন্ত্র থেমে নেই।
আজ মঙ্গলবার দুপুরে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বড় দল যখন চুপচাপ থাকে তখন মনে রাখতে হবে তারা ঘাপটি মেরে বসে থেকে ভিতরে ভিতরে বড় ধরণের ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। তবে ষড়যন্ত্র করে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করা হলে তা রাজনৈতিকভাবে সমুচিত জবাব দেয়া হবে।
তিনি মন্তব্য করেন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার উপর তাগিদ দিয়ে মোহাম্মদ নাসিম আরো বলেন, তরুণ ও প্রবীণের সমম্বয়ে দলকে আরো সুসংগঠিত করতে হবে। দল সংগঠিত না থাকলে অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠবে। তাদের চক্রান্তে হেরে যেতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপশক্তির কোন চক্রান্তে হেরে গেলে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হবে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় দলের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল ও পৌর মেয়র হাজী নিজাম উদ্দিনসহ দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat