ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : খলিল জামায়াত কোনো ফেরেশতাদের সংগঠন নয়,দলের নেতাকর্মীরাও মানুষ তাই ভুল বা অন্যায় হতে পারে : ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৭
  • ৩৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্যারাগুয়ে কারাগারে দাঙ্গায় ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:- প্যারাগুয়ের একটি কারাগারে ব্যাপক দাঙ্গায় ১০ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর এএফপি’র।
স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান ভিলামেয়র বলেন, রাজধানীর প্রায় ৪শ’ কিলোমিটার উত্তরপূর্বের সান পেদ্রো ডি ইকুয়ামান্ডিউতে ওই কারাগারে ভয়ঙ্কর দুই অপরাধী চক্রের মধ্যে এ ‘সংঘর্ষ’ হয়।
তিনি বলেন, ‘নিহতদের সকলে নারকো গ্রুপের সদস্য।’
কর্তৃপক্ষ জানায়, এসব অপরাধী চক্রের একটি প্রকৃতপক্ষে ব্রাজিলের সাও পাওলো রাজ্যের অপরাধী চক্রের সাথে জড়িত এবং আরেকটি উভয় দেশ থেকে মাদক পাচার করে থাকে।
স্থানীয় সময় দুপুরের দিকে কারগারটিতে দাঙ্গা শুরু হয় এবং তা প্রায় তিন ঘণ্টা ধরে চলে। এসময় সেখানে কয়েকজন গার্ড ছিল।
এদের পাঁচজনকে গলা কেটে এবং তিনজনকে পুড়িয়ে হত্যা করা হয়।
ব্রাজিলসহ ল্যাটিন আমেরিকার দেশগুলোতে একের পর এক ভয়াবহ কারা দাঙ্গার ক্ষেত্রে এটি হচ্ছে সর্বশেষ সংঘর্ষের ঘটনা। গত মাসে ব্রাজিলের একটি কারাগারে ব্যাপক দাঙ্গায় ৪০ জন নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat